রমজানে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৬, ২১:৩২আপডেট : ০৫ জুন ২০১৬, ২১:৩২

 স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আসন্ন রমজানে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা ও ঈদের অন্তত দশদিন আগে থেকে নগর এলাকার সড়ক নির্মাণ কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রবিবার সচিবালয়ে রমজান মাসে নাগরিক সেবা নিশ্চিত করতে আয়োজিত সভায় সংশ্লিষ্টদের এসব নির্দেশ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ অন্যান্য সিটির মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা রমজান মাসে তাদের সেবামূলক কার্যক্রম মন্ত্রীর সামনে তুলে ধরেন।
মন্ত্রী বলেন, ঢাকায় বসবাসকারীদের মধ্যে ৯০-৯৫ শতাংশ মানুষ রোজা রাখেন, তাদের যাতে কষ্ট না হয়। নাগরিক সেবা বাড়াতে ওয়াসাকে একটা কন্ট্রোল রুম খুলে এ বিষয়ে টেলিভিশনে বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে জানানোরও নির্দেশ দেন মন্ত্রী।
প্রতিদিন নগরীর কোনও না কোনও এলাকায় পানির স্বল্পতা দেখা দিচ্ছে জানিয়ে ওয়াসা কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, পানির লাইনের বাইরে অন্যভাবে পানি বিক্রি বন্ধ করতে হবে। পানির কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে পানি বিক্রি বন্ধ করতে হবে। রমজানে পানি না থাকা মানে গর্হিত অন্যায়। এটা ওয়াসার গুরু দায়িত্ব, পানির সাপ্লাই নিশ্চিত করতে হবে। পানি নিয়ে ব্যবসা করা ঠিক হবে না।
মন্ত্রী আরও বলেন, রাস্তায় ইট, বালু, রড, সুড়কি ও অন্যান্য নির্মাণ সামগ্রী ফেলে রাখা যাবে না। রাস্তার গর্ত ও নর্দমা বন্ধ করতে হবে। জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নগর এলাকার রাস্তার নির্মাণ কাজ ঈদের দশদিন আগে থেকে বন্ধ রাখতে হবে। এসময় রোজাদারদের জন্য ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে বাজার তদারকি করতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করার কথাও বলেন তিনি।

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি