সাব-জেলে থেকে ভাবতাম কবে আবার এই সংসদে বসতে পারবো: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১২:১১আপডেট : ০৮ জুন ২০১৬, ১৪:৩৮

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

ওয়ান ইলেভেনের সময়ে জাতীয় সংসদ ভবন এলাকার সাব- জেলে থাকার স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারাগার থেকে জাতীয় সংসদের দিকে তাকিয়ে ভাবতাম কবে আবার এই সংসদে বসতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংরক্ষিত নারী আসনের সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির  প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বাপ্পি তার প্রশ্নে প্রধানমন্ত্রীর কাছে ওয়ান ইলেভেনের অভিজ্ঞতা ও কারাগারের নিঃসঙ্গ জীবনের অনুভূতি জানতে চান।

বাপ্পির প্রশ্নের জবাব দিতে গিয়ে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ওই সময়ের অনির্বাচিত সরকারের কাছ থেকে আমার কাছে বার বার আপোষের প্রস্তাব আসে। আমাকে নির্বাচন না করতে বলা হয়। আমাকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে বসিয়ে রাখার প্রস্তাব দেয়। কিন্তু আমি জাতির পিতার কন্যা, নিজেও প্রধানমন্ত্রী ছিলাম। একটি এসি রুম আর বাড়ি গাড়ি নিয়ে কাঠ পুতুলের মতো বসে থাকার ওই সুযোগ প্রত্যাখ্যান করেছি।

পিতা বঙ্গবন্ধুর কারণে কারাগারের পূর্বাভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারাগারে থেকে একবারের জন্যও আমি মনোবল হারাইনি। সবসময় মনে রাখতাম আব্বা যখন জেলে যেতেন তাকেও তো কষ্ট সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমি জানতাম ক্ষমতা ও কারাগার খুব পাশাপাশি থাকে। কাজেই আমি কখনও কারাজীবনকে ভয় করিনি।

আরও পড়ুন:
‘যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেবো’

ইএইচএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের