ফের ৫ দিনের রিমান্ডে আসলাম চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০১৬, ১৩:২৭আপডেট : ০৮ জুন ২০১৬, ১৩:৩৩

আসলাম চৌধুরী রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান বুধবার (৮ জুন) দুপুরে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ২৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রব্বানী।
গুলশান থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু আদালতকে বলেন, ‘আসলাম চৌধুরী সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে ভারতে যান। এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সঙ্গে গোপন বৈঠক করেন। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে আরও ৭ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ডের বিরোধিতা করে আদালতকে বলেন, ‘আসলাম চৌধুরী ব্যবসায়িক কাজে ভারতে গিয়েছিলেন। মোসাদের সঙ্গে তিনি কোনও গোপন বৈঠক করেননি।’
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্টের সঙ্গে ভারতে সরকারবিরোধী বৈঠকের অভিযোগে ১৫ মে গ্রেফতার করা হয় আসলাম চৌধুরীকে। এরপর তাকে প্রথম ও দ্বিতীয় দফায় ৭ দিন করে ১৪ দিন রিমান্ডে নেওয়া হয়। দু’দফা রিমান্ড শেষে তৃতীয় দফায় ফের ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।

আরও পড়ুন: 

বাজেট আলোচনায় বক্তা নেই‍, আগেভাগে অধিবেশন মুলতবি
‘যারা পরিবারের ক্ষতি করছে তাদের হিসাব পাই পাই করে নেবো’

/ইউআই /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম