১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০১৬, ১৯:১১আপডেট : ০৯ জুন ২০১৬, ১৯:৩৭

কর্মরত শিশুশ্রমিক ‘উৎপাদন থেকে পণ্যভোগ, শিশুশ্রম বন্ধ হোক’-এই প্রতিবাদ্যকে সামনে রেখে আগামী ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর এ দিবস পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আর্ন্তজাতিক শ্রম সংস্থা-আইএলও, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশু অধিকার নিয়ে কাজ করে এমন বেসরকারি সংস্থাগুলো নানা কর্মসূচি পালন করবে।
বৃহস্পতিবার শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর উদ্যোগে ‘শিশুশ্রম নিরসনে আমাদের দায়িত্ব’ শীর্ষক একটি গোল টেবিল আলোচনা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১১ জুন সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া, ১২ জুন ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে ছায়ানটে কর্মজীবী ও পথ শিশুদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালনের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়তে পারেন: কঠোর অবস্থানে পুলিশ, শুক্রবার থেকে বিশেষ অভিযান

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান