ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটনসহ দেশের বিভিন্নস্থানে পুলিশ সুপার পদে ১৩ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়।
চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মাইনুল হাসানকে সিলেট মেট্রো পলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত কমিশনার, সিএমপি’র উপ-কমিশনার সঞ্জয় কুমার কুন্ডুকে ঢাকার ট্যুরিস্ট পুলিশে, সিএমপি’র উপ-কমিশনার কামরুল আমীনকে বরিশাল মেট্রো পলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার, রাজশাহী সারদার পুলিশ সুপার সারোয়ার মোর্শেদ শামীমকে এসএমপি’র উপ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এম এ মাসুদকে চট্টগ্রামের আরআরএফ-এর কমান্ডেন্ট, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোখলেছুর রহমানকে সিএমপি’র উপ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এসএম মোস্তাইন হোসেনকে সিএমপি’র উপ কমিশনার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবু হেনা খন্দকার অহিদুল করিমকে খুলনা রেঞ্জ অফিসের পুলিশ সুপার, ঢাকা ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে ঢাকা পিবিআই’র পুলিশ সুপার, খুলনা মেট্রো পলিটন পুলিশের (কেএমপি) উপ কমিশনার আবুল বাশার তালুকদারকে ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার, ঢাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার আবুল খায়েরকে সারদার পুলিশ সুপার, সিএমপি’র উপ কমিশনার মোকতার হোসেনকে ভোলার পুলিশ সুপার, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মারুফ হোসেনকে সিএমপি’র উপ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়।
/জেইউ/এপিএইচ/
আরও পড়ুন:
বাবুল আক্তার জড়িত কিনা সে প্রসঙ্গ এখনও আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী







