প্রধানমন্ত্রীকে জন কেরির ফোন, সব ধরনের সহযোগিতার আশ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ০১:৩৯আপডেট : ০৪ জুলাই ২০১৬, ০১:৪৪

শেখ-হাসিনা-ও-জন-কেরি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গুলশান হামলার নিন্দা ও সহানুভূতি জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুতির কথা জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় বারাক ওবামার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ সহানুভূতির কথা জানান।
আরও পড়তে পারেন: গুলশান হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছেন,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বাংলাদেশকে যে কোনও ধরনের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সব সময়ই প্রস্তুত রয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়ে বলেন,অনুসন্ধানমূলক তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।এ বিষয়েও যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে বলে জানান প্রেস সচিব।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব আরও বলেন, তিনি (শেখ হাসিনা) জন কেরিকে  জানান, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের ‘কাউন্টার  টেররিজম ইউনিট’ গঠন করেছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদও জানান।

আরও পড়তে পারেন: গুলশান হামলার তীব্র নিন্দা করলেন ক্যামেরন

/ইএইচএস/ এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম