গুলশান হামলা প্রসঙ্গে জয়

এই একবার আমরা ব্যর্থ হয়েছি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ১০:৫৩আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৪:৩০

গুলশান হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, কেউই শতকরা ১০০ ভাগ সফল হতে পারে না। এই একবার আমরা ব্যর্থ হয়েছি। আমাদের চেয়ে আরও অনেক বেশি সক্ষমতা আছে; এমন অনেক ধনী দেশেও এ ধরনের সন্ত্রাসী আক্রমণ হয়েছে।

সজীব ওয়াজেদ জয়
সোমবার ভোররাতে ব্যক্তিগত ফেসবুক পেজে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় এ মন্তব্য করেন।
গুলশান হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারসহ অন্যান্য নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জয় বলেন, ভাবতে চেষ্টা করছিলাম কি লিখব, কিন্তু কোনও শব্দ খুঁজে পাচ্ছিলাম না। এটি ভয়ানক, বর্বরোচিত হামলা। এই হত্যাকারীরা মুসলমান নয়। সন্ত্রাসীদের কোনও ধর্ম নেই।
বিদেশিদের বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গিয়ে তিনি স্ট্যাটাসে বলেন, বিদেশি অতিথির প্রতি আতিথেয়তা আমাদের সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নিদর্শন। এই সন্ত্রাসীরা এটি বন্ধ করতে চায়। আমরা তাদেরকে সফল হতে দিতে পারি না। সকল ব্যক্তি ও ধর্মকে বাংলাদেশ সবসময়েই স্বাগত জানাতে প্রস্তুত আছে।
তিনি আরো বলেন, দুঃখজনক যে কিছু লোক আবারও আওয়ামী লীগের ওপর অবহেলার অভিযোগ আনছেন। গত তিন বছরে ব্লগার ও বিদেশিদের ওপরে হামলায় অংশগ্রহণকারী প্রায় সকল খুনিকে আমরা গ্রেফতার করেছি। আমাদের সরকারের গত সাত বছরে প্রায় প্রতি মাসেই অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছি।
দেশবাসীতে সতর্ক থাকার আহ্বান ‍জানিয়ে প্রধানমন্ত্রীর পুত্র বলেন, এই সন্ত্রাসীরা শিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে। এমন আরও অনেক আছে। এরা আপনার প্রতিবেশী হতে পারে, আত্মীয় হতে পারে, ছেলে হতে পারে। আমাদের দেশকে নিরাপদ রাখবার জন্য আমাদের প্রত্যেককে সতর্ক প্রহরার দায়িত্ব নিতে হবে। ধর্মের নামে মিথ্যে বলে আমাদের যুব সমাজের মগজ ধোলাইয়ের প্রক্রিয়াকে প্রতিহত করা অন্য যে কোনও কিছুর চেয়ে জরুরি। একাজে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে।

ইএইচএস /এপিএইচ/

আরও পড়ুন:

নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গুলশান হামলাকে ‘ক্ষমার অযোগ্য সন্ত্রাস’ বললেন শিনজো আবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম