৭৯ নাম্বার সড়কের মুখে শোকের দ্বিতীয় দিনেও শ্রদ্ধা নিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ১৬:১০আপডেট : ০৪ জুলাই ২০১৬, ১৬:৪২

নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলা ঘটনার চতুর্থ দিনেও নিহতদের স্মরণে ৭৯ নাম্বার সড়কের মুখে শ্রদ্ধা নিবেদন করছেন সাধারণ মানুষ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপান দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন  করেছেন। সেখানে তারা প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করেন। এছাড়া ইতালিয়ান দূতাবাসের চারজন কর্মকর্তা ও ডিবির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে এ ঘটনা পর ৭৯ নাম্বার সড়কের প্রবেশ পথ বন্ধ করে দেওয়ায় পাশের লেক ভিউ ক্লিনিকটিও বন্ধ রাখা হয়েছে। আর এ এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হওয়া বা প্রবেশের সময় রাস্তার মুখেই তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে। ফলে বিরক্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

৭৯ নাম্বার সড়কের প্রবেশ পথেই বড় বড় গাছ আছে। গাছে সিসি ক্যামেরা লাগানো ছিল। কিন্তু ডালপালায় ক্যামেরা গুলো ঢেকে পড়েছিল।  আজ সোমবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে ডাল পালা কাটা হয়। এ সময় এলাকার এক বাসিন্দা বলেন, সিসি ক্যামেরা গাছের ডালে ঢাকা থাকলে নিরাপত্তা  কিভাবে নিশ্চিত হবে। আজ এগুলো কেটে কোনও লাভ নেই।

নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ঘটনাস্থলে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ট্রান্সকম ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির জেনালে ম্যানেজার কাজী মো. জাফরউল্লাহর দুই মেয়ে ও তার স্ত্রী মাহমুদা আক্তার।

তিনি বলেন, ফারাজ খুবই ভাল ছেলে ছিল। সে এভাবে মরে গেল, আমার আর কিছুই বলার নেই।

শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু সংগঠনের ২২ জন পথ শিশু নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,  এ প্রজন্ম কেন অন্ধকারে থেকে যাবে। ওই অন্ধকারকে আলো দিয়ে সাজাতে হবে। সরকার এ বর্বর ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করবে। এ স্বাধীন দেশে যেন এমন ঘটনা না ঘটে।

অন্যদিকে, ঘটনার চতুর্থ দিনেও দেখা যায় শ্রদ্ধা নিবেদনের বেদিতে আজও ফুলে ফুলে জায়গাটি ভরে ওঠে। পাশে জ্বলছে বেশ কয়েকটি মোমবাতি। তবে বাতাসের  দমকা  হাওয়ায় মোমবাতি যখনই নিভে যাচ্ছে, তখনই সেটি আবার জ্বালিয়ে দিচ্ছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষরা।

/জেএ/এসএনএইচ/এপিএইচ/

আরও পড়ুন:

‘স্বজনের মৃতদেহ এতো ভারী!’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের