গুলশান হত্যাকাণ্ড

আহত জাপানিদের ঢাকা ত্যাগ, মরদেহ যাবে রাতেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৬, ১৯:০৫আপডেট : ০৪ জুলাই ২০১৬, ২০:২৪

মরদেহ হস্তান্তরের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাতে আসেন যুক্তরাষ্ট্র, জাপান ও ইতালির রাষ্ট্রদূত। বামে তথ্যমন্ত্রী

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আহতদের নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ত্যাগ করেছে। সোমবার রাত ৮টার দিকে হজরত শাহজালাল আন্তজ্যাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করে। অন্যদিকে হামলায় নিহত ৭ জাপানির মরদেহ নিয়ে রাত ৮টা ৪৫ মিনিটে একটি ফ্লাইট ঢাকা ত্যাগ করবে বলে জানা গেছে। 

এ সময় মরদেহবাহী বিমানে থাকবেন ঢাকায় আগত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা। বিমানবন্দরের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জানিয়েছেন। 

শাহজালালের এক নিরাপত্তা সুপারভাইজার জানান, ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আহত জাপানিদের নিয়ে যাওয়া হয়েছে। তবে কতজন ছিল তা তিনি নিশ্চিত করতে পারেননি। এ সময় বিমানবন্দরে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। 

১ জুলাই গুলশান ২ এর ৭৯ এর নম্বর রোডের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সংঘটিত জঙ্গি হামলার ঘটনার ১৭ বিদেশি নিহত হন। নিহত বিদেশিদের মধ্যে জাপানের নাগরিক ছিলেন সাতজন।

এই সাত জাপানির মধ্যে ছয়জনই ঢাকায় মেট্রোরেল প্রকল্পের পরিদর্শক ছিলেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিহিদে সুগা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নিহত সাত জাপানির মধ্যে পাঁচজন পুরুষ, দুইজন নারী।

জাপানের স্থানীয় সংবাদ মাধ্যম চারজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে বলে জানা যায়। পরিচয় পাওয়া চার জাপানি নাগরিক হলেন টোকিওভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান কাটাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের কর্মী কোয়ো ওগাসাওয়ারা এবং আলমেক করপোরেশনের কর্মী মাকোতো ওকামুরা, ইউকো সাকাই ও রুই শিমোদারিয়া।

/এইচকে/ সিএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী