জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল সাড়ে আটটায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৬, ১০:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১০:৩১

এবারে বর্ষা মওসুমে ঈদ। আবহাওয়ার পূর্বাভাসেও ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা সত্ত্বেও ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজনের পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ধর্ম মন্ত্রণালয়। বৃষ্টির কারণে যদি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আয়োজন সম্ভব না হয় তাহলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

জাতীয় ঈদগাহে ঈদ জামাতের প্রস্তুতি

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত এবারও সকাল সাড়ে আটটায় রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে থাকবেন শায়খুল হাদীস মাওলানা সৈয়দ ওয়াহীদুয্যামান।

অন্যদিকে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয়, সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ ও বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।

তবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকলে ঈদের প্রধান জামাত হবে সকাল নয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। জাতীয় ঈদগাহে নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে।

বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ জুলাই বুধবার বা ৭ জুলাই বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর বা রোজার ঈদ হতে পারে। তবে সৌদি আরবে সোমবার ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদ বুধবার অনুষ্ঠিত হবে। সে হিসেবে বাংলাদেশে ঈদের চাঁদ বুধবারের আগে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ ভবনে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

/ওএফ/টিএন/

 

আরও পড়ুন: ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে’ আর ফেরেনি জঙ্গি পায়েল

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের