পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৬, ১২:৩৩আপডেট : ১১ জুলাই ২০১৬, ১২:৪৫

পিস টিভি জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ ও উস্কানি দেওয়ার অভিযোগ ওঠার পর বাংলাদেশে তার পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করেছে সরকার।
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি রবিবার বাংলাদেশে পিস টিভির অন এয়ার বন্ধের সিদ্ধান্ত দেওয়ার পর আজ সোমবার তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপণ জারি করে।
প্রজ্ঞাপণে বলা হয়, মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডাউন লিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউন লিংকের অনুমতি বাতিল করা হল।
একই সঙ্গে বাংলাদেশের ভেতরে পিস টিভি দেখানো বন্ধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে প্রজ্ঞাপণে।
স্বরাষ্ট্র   মন্ত্রণালয়, তথ্য অধিদফতর, বিটিভি ও কেবল অপারেটরদের সংগঠন কোয়াবকেও পাঠানো হয়েছে এই প্রজ্ঞাপাণের অনুলিপি।
এপিএইচ/

আরও পড়ুন:
বাংলাদেশে পিস টিভি’র অন-এয়ার বন্ধের সিদ্ধান্ত

কেন জনপ্রিয় জাকির নায়েক?

বাংলাদেশ সরকার বিশ্বাস করে না আমি উসকানি দিয়েছি: জাকির

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক