হাসনাত করিমকে নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ জুলাই ২০১৬, ০৩:২৫আপডেট : ১৩ জুলাই ২০১৬, ০৮:৪৭

হাসনাত করিম ঢাকার গুলশানে আর্টিজান রেস্তোরায় সন্ত্রাসী হামলার পর সপরিবারে উদ্ধার হওয়া হাসনাত করিমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেলেও তার হদিস পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমটাই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানায়,  রবিবার (১০ জুলাই) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাসনাত তাদের হেফাজতে নেই। তবে তার পরিবার জানিয়েছে হাসনাত এখনও বাড়ি ফেরেননি।
গত ২ জুলাই পরিবারসহ জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। তবে ৩ জুলাই তাকে ছাড়া পরিবারের সবাইকেই ছেড়ে দেওয়া হয়।
বিবৃতিতে হাসনাতকে নিয়ে পুলিশের বক্তব্য সাংঘর্ষিক উল্লেখ করে বলা হয়, ‘গত ১০ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান জানান চার দিন আগেই ছেড়ে দেওয়া হয়েছে হাসনাতকে। অন্যদিকে ৯ জুলাই পুলিশের গোয়েন্দা শাখা থেকে জানায়, হাসনাত তাদের হেফাজতে রয়েছেন।’

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, হাসনাত করিম কোথায়, কিভাবে আছেন—কর্তৃপক্ষকে তা নিশ্চিত করে জানাতে হবে।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিভাগের পরিচালক চম্পা প্যাটেল  বলেছেন, ‘হাসনাত করিমের পরিবারকে এমনিতেই অনেক মানসিক বিপর্যয় সইতে হয়েছে। তাকে এখনও ধরে রাখা হয়েছে কিনা, তা অবশ্যই তার পরিবারকে জানাতে হবে। তার সঙ্গে পরিবারকে কথা বলতে দিতে হবে।’

১ জুলাই সন্ত্রাসী হামলার দিন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে হলি আর্টিজানে আটকা পড়েন ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক। পরের দিনই বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়তে পারেন:  জঙ্গিবাদ দমনে প্রত্যেক এলাকায় কমিটি গড়ে তুলুন : প্রধানমন্ত্রী

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের