আসেম শীর্ষ সম্মেলন

উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৬, ১৭:৩১আপডেট : ১৫ জুলাই ২০১৬, ১৭:৫৫




মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে ১১তম এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলনের (আসেম ১১ সম্মেলন) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৫ জুলাই ২০১৬) সকালে স্থানীয় হোটেল সাংগ্রিলাতে এ সম্মেলন শুরু হয়েছে।

‘আসেম’-এর ২০ বছর: কানেকটিভির মাধ্যমে ভবিষ্যতের অংশীদারিত্ব’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দুদিনব্যাপী সম্মেলনটি শুরু হয়। আসেম ভুক্ত ৫১টি দেশ, ৩০টি ইউরোপীয় ও ২১টি এশীয় দেশ এবং দুটি আন্তঃসরকার সংগঠনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করছেন।

দুই দিনের এ সম্মেলনে ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩টি দেশের প্রধানমন্ত্রী, ১৬ জন পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট এবং অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের সেক্রেটারি জেনারেল অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছান। আসেম ভিলা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনস্থলে পৌঁছালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়াজিন এলবেগদোর্জ তাকে অভ্যর্থনা জানান।

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট সাখিয়াজিন এলবেগদোর্জ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, মঙ্গোলিয়ার সরকার ও জনগণ এই আসেম সম্মেলনকে অত্যধিক গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। এ সম্মেলনের দিকে এখন সমগ্র বিশ্বও তাকিয়ে আছে।

তিনি বলেন, এ সামিট যেমন একদিকে আসেম-এর ২০ বছর পূর্তি উদযাপন করছে, তেমনি মঙ্গোলিয়া ঐতিহাসিক রাষ্ট্র প্রতিষ্ঠার ৮১০ বছর পূর্তিও উদযাপন করছে। সে কারণে এ বছর আমাদের কাছে এই সম্মেলন আয়োজনটা বিশেষ গুরুত্ব বহন করছে।

উদ্বোধনী অধিবেশনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, মায়ানমারের প্রেসিডেন্ট তিন ক্যাও, শ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারি ম্যাককিউলির বক্তৃতা করার কথা রয়েছে।

‘টু ডিকেডস অব পার্টনারশিপ: টেকিং স্টক অ্যান্ড লুকিং ফরোয়ার্ড’ এবং ‘প্রমোটিং আসেম পার্টনারশিপ ফর গ্রেটার কানেকটিভিটি’ শীর্ষক সম্মেলনে দুটি প্ল্যানারি সেশন থাকবে।

আয়োজকদের সূত্র মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় প্ল্যানারি সেশনে ভাষণ দেবেন।

সূত্র জানায়, প্রথম অধিবেশনে আসেম-এর ২০ বছরের রাজনৈতিক সংলাপলব্ধ অভিজ্ঞতা, অর্থনৈতিক সহযোগিতা এবং এশিয়া ও ইউরোপের মধ্যে আর্থ-সামাজিক আদান-প্রদান বিষয়ে বিষয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দ্বিতীয় অধিবেশনে দুই মহাদেশের মধ্যে ‘হার্ড’ এবং ‘সফট’ কানেকটিভির উন্নয়নের বিষয়ে আলোচনা হবে।

মঙ্গোলিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠার ৮১০ বছর পূর্তি উপলক্ষে সম্মেলনে অংশগ্রহণকারীদের মঙ্গোলীয় আবহমান সংস্কৃতির ‘নাদাম’-এর সঙ্গেও পরিচয়ের সুযোগ করে দেওয়া হবে বলে জানা গেছে।

শনিবার ‘এনহ্যান্সিং দ্য থ্রি পিলার অব আসেম’ শীর্ষক অবকাশকালীন বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। এই অধিবেশনেই বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়, বিশেষ করে সন্ত্রাস দমন এবং অভিবাসনের মতো বিষয়গুলোও আলোচনায় স্থান পাবে।

এদিন আসেম-এর ভবিষ্যৎ করণীয় বিষয়ে ‘উলানবাটোর ঘোষণা’র মধ্য দিয়ে দু’দিনব্যাপী সম্মেলন শেষ হবে।

সম্মেলন চলাকালে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

এশিয়া-ইউরোপ শীর্ষ সম্মেলন (আসেম)-এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৮টি সদস্য রাষ্ট্র, অন্য আরও দুটি ইউরোপীয় দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২১টি এশিয় রাষ্ট্র এবং ‘আসিয়ান’ সচিবালয়ের মধ্যে অনানুষ্ঠানিক সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার সংযোগ সাধন করা হয়।

দুটি মহাদেশীয় জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সমান সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক জোরদারে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিষয়ে আসেম সংলাপ অনুষ্ঠিত হয়।

জানা যায়, মঙ্গোলিয়ায় ১১তম আসেম শীর্ষ সম্মেলনে জাপান, ইতালি, রাশিয়া, জার্মানিসহ অন্তত ১০ শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, সম্মেলনে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রধানমন্ত্রী লি কেসিয়াং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ইতালির প্রধানমন্ত্রী ম্যাতেও রেনজি, মিয়ানমারের প্রেসিডেন্ট তিন কেআও, ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও সাইডলাইন বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এছাড়া, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বৈঠকের মাধ্যমে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি আমরা তাদের ব্যাখ্যা করতে পারবো। অন্যদিকে, তারা বাংলাদেশ ও সারাবিশ্বের জন্য চ্যালেঞ্জ সন্ত্রাসবাদ সম্পর্কে কী ভাবছেন, তাও জানা যাবে।

এবাদে ব্রেক্সিট ও অন্যান্য বিষয়েও তাদের সঙ্গে আলাপ হবে বলে জানান তিনি।

/এবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক