জামালপুরের ৮ রাজাকারের রায় সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৬, ১১:২৩আপডেট : ১৭ জুলাই ২০১৬, ১১:২৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের সৈয়দ আশরাফ হোসেনসহ ৮ ‘রাজাকারের’ রায়ের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্ত এই আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় জামালপুরে ১০ হাজার মানুষ হত্যার অভিযোগ রয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায়ের এই দিন ধার্য করেন। এ রায়টি হবে ট্রাইব্যুনালের ২৫তম রায়। বর্তমানে আশরাফসহ দুটি মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে।
আট আসামি হলেন-ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহাম্মেদ ওরফে শরীফ হোসেন, মো. আশরাফ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. আব্দুল বারী, হারুন, মো. আবুল হাশেম, এ্যাডভোকেট মো. শামসুল হক ওরফে ‘বদর ভাই’ এবং এস এম ইউসুফ আলী। এদের মধ্যে শামসুল ও ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছয়জনকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলে। যুদ্ধাপরাধের পাঁচ অভিযোগে গত বছর ২৬ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই আটজনের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ট্রাইব্যুনাল এ পর্যন্ত ২৪টি মামলায় ৩৪ জনকে বিভিন্ন দণ্ড প্রদান করেন।  এরমধ্যে ২৩ জনের মৃত্যুদণ্ড,  এক জনের যাবজ্জীবন, একজনের ৯০ বছরের কারাদণ্ড  এবং ১১ জনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে পলাতক আছে ৯ জন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলে চূড়ান্ত রায়ে ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকরা করা হয়েছে। আর একজনকে মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে।

/ইউআই / এপিএইচ/

আরও পড়ুন:

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ৪

জঙ্গি- সন্ত্রাসবাদ মোকাবিলা: বিদেশিদের পরামর্শ ছাড়া আর কোনও সহায়তা নেবে না সরকার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম