গুলশান হামলা

নিহত জঙ্গিদের রক্ত -চুল সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৬, ১০:৫৩আপডেট : ২০ জুলাই ২০১৬, ১৪:৪১

গুলশান হামলার পাঁচ জঙ্গি

রাজধানীর গুলশান হামলায় নিহত পাঁচ জঙ্গিসহ এক সন্দেহভাজনের রক্ত ও চুলের নমুনা সিএমএইচ থেকে সংগ্রহ করেছে  ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ। নমুনা সংগ্রহের পর প্রক্রিয়াকরণ চলছে। সব নিয়মকানুন মেনে আজই (বুধবার) তা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ এ তথ্য জানান।

তিনি জানান, নিহত জঙ্গিদের মৃতদেহ সিএমএইচ-এ আছে। তাদের রক্ত ও মাথার চুলের নমুনা  ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের কাছে জমা দেবেন। তারা সেগুলো যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-কে দেবে।

সোহেল মাহমুদ বলেন, হত্যার আগে জঙ্গিরা শক্তিবর্ধক কিছু খেয়েছিল কিনা কিংবা কোনও মাদক সেবন করেছিল কিনা সেটাও পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গত ১ জুলাই শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া বোমা ও গুলিতে নিহত হন বনানী থানার ওসি সালাহউদ্দিন খান ও গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম। এছাড়াও ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। পরদিন যৌথবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিসহ ছয়জন। যাদের একজন হলি আর্টিজানের শেফ সাইফুল ইসলাম চৌকিদার। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই রেস্টুরেন্টের কর্মচারী জাকির হোসেন শাওন।

আরও পড়ুন: ‘জঙ্গিবাদ প্রচারকদের পাল্টা প্রশ্ন করা শিখতে হবে’

/জেএ/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের