মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৬, ১৬:৪৩আপডেট : ২৪ জুলাই ২০১৬, ১৮:০১

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)

শিক্ষ‍ামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা যাবে না। কারণ, মাদ্রাসা যে জঙ্গি তৈরি করে এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্য নেই। বরং ধনীর ছেলেরা যেখানে পড়ে, সেখানে (বিশ্ববিদ্যালয়গুলোতে) জঙ্গিদের দেখা গেছে।

রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘জঙ্গিবাদ প্রতিরোধে মাদ্রাসা শিক্ষকদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জঙ্গিদের উত্থান যেকোনও জায়গায় হতে পারে। তবে যেখানেই উত্থান হোক না কেন তা প্রতিরোধ করতে হবে।  মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের নিয়ে জঙ্গিবিরোধী কমিটি গঠন করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষার্থীদেরকে ইসলামের ভুল ব্যাখ্যা দেওয়া যাবেনা জানিয়ে তিনি বলেন, জঙ্গিরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদের বিপথে নিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদেরকে ইসলাম সম্পর্কে ভালভাবে সঠিকটা জানান। কোনোভাবেই যেন তারা ভুল পথে পরিচালিত না হয়। শিক্ষার্থীদের মানবতা ও  নৈতিকতার শিক্ষা দিতে হবে। জ্ঞান বিজ্ঞানের চর্চা ও ইতিহাস ঐতিহ্যের শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, মাদ্রাসায় অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। অন্যথায় অন্যায় হবে। এছাড়া অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফ উল্যা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, ইসলামিক আরাবিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আহসানউল্ল্যাহ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এপিএইচ/

আরও পড়ুন:

‘বিবস্ত্র চ্যানেল’ বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষকদের

আগের খুতবা বাতিল করে নতুন খুতবা তৈরির সুপারিশ সংসদীয় কমিটির

পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক