সাঈদ খোকন - বার্নিকাট বৈঠক

সন্ত্রাস দমনে সহযোগিতা নিয়ন্ত্রণ আরোপের জন্য নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০১:৪৪আপডেট : ২৬ জুলাই ২০১৬, ০২:০৪

বৈঠকের পর কথা বলছেন মার্কিন রাষ্ট্রদূত ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মাদ সা্ঈদ খোকনের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাংলাদেশে নিয়ন্ত্রণ আরোপ বা অস্থিতিশীল বানানোর জন্য নয়। যেসব দেশ সন্ত্রাসী হামলার শিকার হয়ে থাকে অংশীদার হিসেবে তাদেরকে সাহায্য করে থাকে যুক্তরাষ্ট্র।
দেশীয় সন্ত্রাসের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তেমন কোনও পার্থক্য নাই। যুক্তরাষ্ট্রে যারা হামলা চালাচ্ছে তারা সবাই সেখানে জন্মগ্রহণ করেছে অথবা তারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসাবে গিয়েছে। দীর্ঘদিন ধরে তারা সেখানে অবস্থান করছে।
তিনি বলেন, বাংলাদেশেও একই ধরনের ঘটনা ঘটছে। এখানে যারা সন্ত্রাসী হামলা চালাচ্ছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। তবে তাদেরকে কেউ হামলায় প্রভাবিত করছে।
এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, আমার মনে হয় না এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি ভিন্ন।
বার্নিকাট আরও বলেন, কে বা কারা তাদের প্রভাবিত করার চেষ্টা করছে এবং তাদের কিভাবে দমন করা যায় তা নিয়েই আমরা আলোচনা করছি।

/এসএসজেড/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী