৫১ পরিবারকে অর্থসহায়তা দিচ্ছে হুজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৬, ১৩:৪০আপডেট : ২৮ জুলাই ২০১৬, ১৫:১৭

জঙ্গি- প্রতীকী ছবি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) ঢাকা মহানগর কমান্ডার নাজিমুদ্দিনসহ তিনজনের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশে যুদ্ধরত হুজি সদস্যদের ৫১ টি পরিবারকে সংগঠনের পক্ষ থেকে অর্থসহায়তা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।
জানা যায়, হুজির বহু সদস্য আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধরত। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানে দুই হুজি সদস্যের নিহত হওয়ার খবর পাওয়া যায়। অনেকে দেশেও ফিরে এসেছে। মনিরুল ইসলাম জানান, বিদেশে যারা যুদ্ধরত আছে বা নিহত হয়েছে তাদের পরিবারসহ ইতোমধ্যে ফাঁসিসহ বিভিন্ন দণ্ড পাওয়া জঙ্গিদের পরিবারও এই আর্থিক সহায়তা পাচ্ছে। দেশে সমমতাদর্শের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তার এ অর্থ জোগাড়  করা হয়ে থাকে।
নাজিমুদ্দিনসহ তিন জঙ্গির দেওয়া তথ্য অনুযায়ী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ ওরফে সগির বিন এমদাদের একটি প্রকাশনা প্রতিষ্ঠান রয়েছে রাজধানীর বাংলাবাজারে। এ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫ হাজার জিহাদি বই জব্দ করে পুলিশ।

/জেইউ/এইচকে/

আরও পড়ুন: হুজির ৫ হাজার জিহাদি বই জব্দ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের