বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বসছে সরকারি পর্যবেক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১৬:১৪আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৭:০৩

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কাজে স্বচ্ছতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। আর এই কারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক আনা হচ্ছে।

রবিবার জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ট্রাস্টি বোর্ডের কাজে স্বচ্ছতার অভাব থাকায় আইন পরিবর্তন করে সার্বিক দিক পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক হিসেবে ওই বোর্ডে একজন সরকারি কর্মকর্তা অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, দেশে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে যাদের ট্রাস্টি বোর্ডের কার্জকলাপে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। আমরা চাই, সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ই আইন অনুযায়ী চলুক। তারপরও আমরা তাদের বলেছি, কোনও কারণে আইন অনুযায়ী চলতে যদি আপনারা বাধার সম্মুখীন হন তাহলে আমাদের কাছে ব্যাখ্যা চাইবেন। আমাদের সহযোগিতার হাত আপনাদের জন্য বাড়ানো রয়েছে। আমরা সেটি বিবেচনা করবো।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এ কিছু সংশোধন করার জন্য সংসদে আমরা কিছু সুপারিশ করেছি। সেই সুপারিশের মধ্যে একটি হলো, ট্রাস্টি বোর্ডে ব্যাংকের মতো একজন পর্যবেক্ষক অন্তর্ভুক্ত করা। বর্তমানে এই সুপারিশটি প্রক্রিয়াধীন রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন বিশ্ববিদ্যালয় অনিয়ম করলে ইউজিসি ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া হয় না কেন। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার কোনও ক্ষমতা ইউজিসি’র নেই। একমাত্র সরকার এটি ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার একমাস পূর্তি উপলক্ষে এবং জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে আগামীকাল সোমবার (১ আগস্ট) সারাদেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করবেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা এই কর্মসূচি পালিত হবে।

/আরএআর/এবি/

আরও পড়ুন

জঙ্গি তৎপরতায় লিপ্ত হলে বিশ্ববিদ্যালয় বন্ধ: ইউজিসি চেয়ারম্যান

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান