ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৬, ১৫:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৭:০৪

বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্রাক)-এর কাছে পাওনা  ৪০৪ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৯৯৩ থেকে ২০১২ এই ১৯ বছরের আয়কর হিসেব করে ব্র্যাককে এই পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ ৫টি পৃথক আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন।

ব্র্যাক

এর আগে কর আপিল ট্রাইব্যুনাল চারশ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ দিলেও হাইকোর্টের রায়ে তা থেকে অব্যাহতি পেয়েছিল ব্র্যাক। এরপর রাষ্ট্রপক্ষের আপিলের ভিত্তিতে আজ আপিল বিভাগ মোট ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা পরিশোধের নির্দেশ দেন ব্র্যাককে।

তবে এরও আগে হাইকোর্ট ব্র্যাককে জনহিতকর প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে করের টাকা পরিশোধের দায় থেকে অব্যাহতি দিয়েছিল। ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্টের দেয়া এই রায়ের বিরুদ্ধে পৃথক ১১টি আপিল করে কমিশনার অব ট্যাক্স। এই আপিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাশেদ জাহাঙ্গীর শুভ্র। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দিয়ে ব্রাককে করের অর্থ পরিশোধ করতে আদেশ দেয়।

 ১৯৯৩ -৯৪ করবর্ষ থেকে ২০১১-১২ করবর্ষ পর্যন্ত মোট ১১টি করবর্ষে ডেপুটি কমিশনার ট্যাক্স কর আদেশ প্রণয়ন করে ৪০৪ কোটি ২০ লাখ টাকার দাবিনামা জারি করে।   কমিশনার অব ট্যাক্স (আপিল) ও ট্যাক্সের আপিলাত ট্রাইব্যুনালে মামলা করে ব্র্যাক। পরে আদালত সরকারের পক্ষে আদেশ দেয়।

ব্র্যাক বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা হিসেবে কাজ করে। তাদের বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ নানা ধরনের ব্যবসা রয়েছে।

/টিএন/

আরও পড়ুন:

৩৮ দিন পর পুলিশ সদর দফতরে এসপি বাবুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের