দুপুরে ভাইস চেয়ারম্যান, বিকালে পদত্যাগ ফালুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৬, ১৭:২৪আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ২০:২৪

মোসাদ্দেক আলী ফালু

বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ পেয়েও তা থেকে পদত্যাগ করেছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু। বিএনপি’র একটি বিশ্বস্ত সূত্র শনিবার বিকালে এ তথ্য জানিয়েছে। তবে এর সত্যতা সম্পর্কে জানতে মোসাদ্দেক আলী ফালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে। তার ব্যবসায়িক ও দলীয় একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।

এদিকে, এদিন বিকাল ৫টার দিকে মোসাদ্দেক আলী ফালুর মালিকানাধীন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও চ্যানেলটির অনলাইন সংস্করণে কমিটি থেকে তার পদত্যাগের খবরটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচারিত হয়। তবে ওই গণমাধ্যমটিতেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ খবরের সত্যতা নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে  মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিষয়টি সম্পর্কে জানতে আমি তাকে (মোসাদ্দেক আলী ফালু) ফোন করেছিলাম। তিনি ফোন ধরেননি। তবে জানতে পেরেছি ব্যাংককে তার চিকিৎসা চলছে। যেহেতু খবরটি ফালু সাহেবের মালিকানাধীন টেলিভিশন চ্যানেল এনটিভিতে এসেছে তাই ধরে নিচ্ছি বিষয়টি সত্য।’

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার সময় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই নতুন কমিটিতে ৩৫ জন ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে মোসাদ্দেক আলী ফালুর নামও অন্তর্ভুক্ত ছিল। তিনি গত কমিটিতে খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফোন ধরেননি।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম