বিএনপি-জামায়াত আসল সংখ্যালঘু: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৬, ২১:৪৯আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২১:৫৬

শাজাহান খান নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় একটা অংশ স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাই আজ হরিজন সম্প্রদায় দেশে সংখ্যালঘু নয়, আসল সংখ্যালঘু হচ্ছে বিএনপি ও জামায়াত। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস নয় শান্তি চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে এই হরিজন সম্প্রদায়ও অংশগ্রহণ করেছিল। তাই তারা এ দেশের সংখ্যালঘু নয়। আসল সংখ্যালঘু হচ্ছে বিএনপি ও জামায়াত ইসলামী। বর্তমানে দেশে যত অপকর্ম হচ্ছে, তার সবই জামায়াত ইসলামী করছে আর এদের মদদ দিচ্ছে বিএনপি।
বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয় আর পাকিস্তান উদ্বেগ জানায় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, এই যুদ্ধাপরাধীরা বাংলাদেশের নাগরিক হওয়ার পরও পাকিস্তান তাদের ‘নিশান-ই-পাকিস্তান’ নামে খেতাব দেয়। তারা এখনও অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করে।
এসময় বিএনপির সমালোচনা করে শাজাহান খান বলেন, বিএনপির সঙ্গে জামায়াত ইসলামীর অটুট প্রেম আছে, তাই বিএনপি তাদের ছাড়তে পারছে না। পুরো জাতি আজ ঐক্যবদ্ধ, তবে ষড়যন্ত্রকারী দল বিএনপি-জামায়াত বলছে জাতি ঐক্যবদ্ধ হয়নি। কারণ তাদের সঙ্গে তো আমাদের ঐক্য হয়নি। আমরা সবাই যদি জঙ্গিদের বিরুদ্ধে হুঙ্কার দেই তাহলে জঙ্গিরা বাতাসের আগে উড়ে যাবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি বাবু কৃষ্ণলালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সংগঠনের মহাসচিব অনিল চন্দ্র রায়, কামরুল ইসলাম সবুজসহ প্রমুখ।

/এসআইএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম