রাষ্ট্রদ্রোহ মামলায় খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১২:৪৪আপডেট : ১০ আগস্ট ২০১৬, ২০:৩১

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ আমলে নিয়েছেন আদালত। এ বিষয়ে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ অক্টোবর। ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লার আদালতে শুনানি শেষে এই দিন ধার্য করা হয়।

একই মামলায় পূর্বশর্তে জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। একই আদালতে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের ৮ টি মামলায় আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া। এর মধ্যে আটটি মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে ৫টি মামলা আমলে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গত ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এই মামলা দায়ের করেন।

বুধবার (১০ আগস্ট) নাইকো দুর্নীতির মামলাসহ মোট ১২ মামলায় হাজিরা দিতে নিম্ন আদালতে পৌঁছান খালেদা জিয়া। তার আগমন উপলক্ষে বুধবার সকাল থেকে আদালত প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এসব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়। আদালতে প্রবেশের আগে আইনজীবী ও বিচারপ্রার্থীদের তল্লাশি করা হয়। এমনকি আইনজীবীদের পরিচয়পত্র দেখাতে হয়।

মঙ্গলবার খালেদা জিয়ার অন্যতম প্রধান আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, নাইকো ও বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা, রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১২ মামলায় তিনি আদালতে হাজিরা দেবেন। এর মধ্যে নাইকো দুর্নীতি মামলা ঢাকার বিশেষ জজ-৯ নম্বর আদালতের বিচারক মো. আমিনুল ইসলামের আদালতে, বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার ঢাকার বিশেষ জজ-২ নম্বর আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরা দেবেন খালেদা জিয়া।

এছাড়া ২০১৫ সালে হরতাল-অবরোধে দারুস সালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে ৮টি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন। একই থানায় অপর একটি নাশকতার মামলায় খালেদা জিয়া ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন সানাউল্লাহ মিয়া।

আরও পড়ুন- 

সন্দেহভাজন জঙ্গিরা কে কবে দেশ ছেড়েছে?
গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু

/এসআইটি/এফএস/টিএন/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী