‘আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তারাই শহীদ হলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৬, ১৫:৫২আপডেট : ১০ আগস্ট ২০১৬, ১৮:৩৫

আছাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গুলশান হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার দিন আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তারা নিজেরাই শহীদ হলেন।

গত ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরায় জিম্মি উদ্ধার অভিযানে অংশ নেওয়ার সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল করিম ও ডিএমপি থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন খান নিহত হন। 

বুধবার (১০ আগস্ট) পুলিশ সদর দফতরে গুলশান ও শোলাকিয়ার জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রবিউল করিম ও সালাউদ্দিন আছাদুজ্জামান মিয়া বলেন, ঘটনার দিন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা আমাকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেন। তখন পুলিশের এসি রবিউল করিম ও ওসি সালাহউদ্দিন খানও তাদের সঙ্গে ছিলেন। পরে ভবনের দিকে গেলে আমরা আক্রান্ত হলাম এবং তারা শহীদ হলেন। এছাড়াও ওই ঘটনায় আহত হন আরও ২৬ পুলিশ সদস্য।

তিনি আরও বলেন, আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি। যারা জঙ্গি হামলা মোকাবিলা করতে গিয়ে শহীদ হলেন তারা আমাদের জাতীয় বীর এবং দেশের অহঙ্কার। তাদের জীবনের বিনিময়ে আমরা এখন অনেক আস্থা ও সম্মান পাচ্ছি। এ জন্য নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে আছি আমরা।

ডিএমপি কমিশনার বলেন, নিহত চার পুলিশ সদস্যের পরিবারকে সহায়তা করতে ডিএমপি’র পক্ষ থেকে ১ কোটি ১০ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। ডিএমপির পুলিশ সদস্যরা নিজেদের সামর্থ অনুযায়ী এ অর্থ সহায়তা দিয়েছেন। কিছুদিনের মধ্যেই এ টাকা নিহতদের পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, কিছু 'কুলাঙ্গার' ছাড়া দেশের সব মানুষ আপনাদের পাশে আছেন।

আরও পড়ুন- 

সন্দেহভাজন জঙ্গিরা কে কবে দেশ ছেড়েছে?
গুলশান-বনানী-বারিধারায় নতুন বাস ও রিকশা চলাচল শুরু

/জেইউ/এসএনএইচ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী