হাসনাত-তাহমিদের মূল ছবি দিতে প্রথম আলো ও যুগান্তরকে নির্দেশ

আমানুর রহমান রনি ও মো. সানাউল ইসলাম টিপু
১২ আগস্ট ২০১৬, ১৭:১০আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:৫৫


হলি আর্টিজানের ছাদে এক জঙ্গি এবং হাসনাত ও তাহমিদ (ছবি: সংগৃহীত) হলি আর্টিজান বেকারির ছাদে হাসনাত করিম ও তাহমিদ খানের যে ছবি দৈনিক প্রথম আলো ও যুগান্তর প্রকাশ করেছে, তা পুলিশকে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। পুলিশ এই ছবিগুলো মামলার তদন্তের প্রয়োজনে পরীক্ষা করে দেখবে।

গুলশান হামলার ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবিরের এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান এই নির্দেশনা দিয়েছেন। সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক হুমায়ুন কবিরের আবেদনের বরাত দিয়ে তিনি জানান, প্রথম আলো ও যুগান্তরে জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের যে ছবি প্রকাশ হয়েছে, তা মামলার অধিকতর তদন্তের জন্য প্রয়োজন।এই ছবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।

এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ছবি চেয়ে আদালতে আবেদন করেছি। আদালত ছবি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।আমরা এই ছবির ব্লাস্টিক পরীক্ষা করে দেখব। এই ছবি আসল  কিনা,তা জানা দরকার।’

গুলশান হামলার সঙ্গে হাসনাত ও তাহমিদের কোনও সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

গত ১ জুলাই কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এসময় প্রতিরোধ করতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন।রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলা সিটিটিসি তদন্ত করছে।

ঘটনার দিন হাসনাত করিম স্বপরিবারে এবং তাহমিদ বান্ধবীদের সঙ্গে ওই বেকারিতে ছিলেন। গত ৭ আগস্ট প্রথম আলো ও যুগান্তরের প্রথম পাতায় হলি আর্টিজান বেকারির ছাদে এক জঙ্গির সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের বিভিন্ন ভঙ্গিতে থাকা ছবি প্রকাশ করে।

এর আগে ৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হাসনাত করিম ও তাহমিদকে আটদিনের রিমান্ডে নেয় পুলিশ। 

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন:

মারজানের তথ্য চায় পুলিশ

আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর নিও জেএমবি সক্রিয়: মনিরুল ইসলাম

আইএস ছাড়তে চেয়েছিল সেই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী! (ভিডিও)

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী