মাদ্রাসায় পাসের হার ৮৮. ১৯, কারিগরিতে ৮৪. ৫৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১১:২৪আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১১:৩০

এইচএসসি পরীক্ষা ২০১৬ এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ। মাদ্রাসা বোর্ডে সারা দেশে জিপিএ ৫ পেয়েছে দুই হাজার ৪১৪ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ। কারিগরিতে জিপিএ ৫ পেয়েছে ছয় হাজার ৫৮৭ জন।

উল্লেখ্য আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার এই পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০। ফল প্রকাশের আগে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলের অনুলিপি সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা।

প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ জানান, গতবারের তুলনায় এবার পাসের হার বেশি। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন। 

উল্লেখ্য এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়ে শেষ হয় ২২ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, ৬০ দিনের মধ্যে ফল ঘোষণার কথা। সেই নিয়ম রক্ষার চেষ্টা করছে কর্তৃপক্ষ। এবার পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।

আরও পড়ুন- এইচএসসিতে পাসের হার ৭৪.৭০

/আরএআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম