মঙ্গলবার থেকে বাসের অগ্রিম টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ২১:০৬আপডেট : ২২ আগস্ট ২০১৬, ২১:০৮

দূরপাল্লার বাস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার সকাল ছয়টা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বিশেষ করে গাবতলী হয়ে যাতায়াত করে এমন দূরপাল্লার বাসগুলোর অগ্রিম টিকিট পাওয়া যাবে। অন্যদিকে সায়েদাবাদ ও মহাখালী থেকে চলাচলকারী বাসের অগ্রিম টিকিট নিয়ে বরাবরের মতো এবারও হুড়োহুড়ি নেই।
বাস মালিকদের সংগঠন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।
মঙ্গলবার নগরীর মিরপুর রোডের কলেজ গেইট, শ্যামলী ও কল্যাণপুর কাউন্টার এবং গাবতলী টার্মিনাল থেকে বাসের অগ্রিম টিকিট দেওয়া হবে। তবে এর আগেই অনেকে কাউন্টারে গিয়ে অগ্রিম টিকিটের সন্ধান করছেন।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারকর্মী জানান, এবার ঈদ উপলক্ষে ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে অগ্রিম টিকিটের চাহিদা রয়েছে। কারণ ওইদিন থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি।

/ওএফ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক