সাড়ে ৫৮ হাজার ভূমিহীন পরিবারকে দেওয়া হয়েছে খাস জমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ২০:৩৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২০:৩৮

ভূমিহীন পরিবার গত আড়াই বছরে দেশের ৫৮ হাজার ৫৪৫টি ভূমিহীন পরিবারকে ৩৫ হাজার ৯৮০ দশমিক ৬৫ একর খাসজমির বন্দোবস্ত দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে জানুয়ারি ২০১৪ থেকে জুন ২০১৫ পর্যন্ত দেড় বছরে ৩৮ হাজার ৩০৮টি পরিবারকে ২৩ হাজার ১৭৪ দশমিক ৫১ একর এবং গেল ২০১৫-১৬ অর্থ বছরের ১১ মাসে ২০ হাজার ২৩৭টি পরিবারকে ১২ হাজার ৮০৬ দশমিক ১৪ একর জমির বন্দোবস্ত দেওয়া হয়।
বৈঠকে কৃষি জমি নষ্ট করে যাতে ঘর-বাড়ি, ইটভাটা ও শিল্প কারখানা গড়ে না উঠে সেজন্য স্থানীয় প্রশাসনকে মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদানের সুপারিশ করেছে। এছাড়া জামালপুর ও শেরপুর জেলার মধ্যে ব্রহ্মপুত্র নদের মূল স্রোতধারা অনুযায়ী সীমানা নির্ধারণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়।
সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম সুরমা এবং গাজী ম ম আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগানোর আহ্বান বাংলাদেশ হাইকমিশনের
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন