উইলস লিটলের সামনেই ছাত্রীকে ছুরিকাঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৫:৪১আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১২:৫৫

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সুরাইয়া আক্তার রিসা (১৫) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। সে উইলস লিটল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তার পিতা মো. রমজান আলী একজন ক্যাবল ব্যবসায়ী। রাজধানীর বংশালে তারা সপরিবারে বসবাস করে।

জানা গেছে, আজ পরীক্ষা শেষে স্কুলের সামনে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তা পার হচ্ছিল ওই ছাত্রী। এ সময় সেখানে অবস্থানরত এক যুবক তাকে পথরোধ করে ছুরিকাঘাত করতে শুরু করে। এ সময় ছাত্রীর চিৎকারে পেছন থেকে আসা স্কুলের নবম শ্রেণির ছাত্র রাব্বি এগিয়ে আসলে ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

তবে কী কারণে বা কেন তার ওপর হামলা করা হয়েছে তা জানা যায়নি।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

/এআইবি/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী