মীর কাসেমের মামলায় দক্ষ কৌঁসুলি না থাকায় আদালতের বিস্ময় প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১১:২৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১১:৩১

হাইকোর্ট

দক্ষ কৌঁসুলিদের মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর মামলায় সম্পৃক্ত না করায় আদালতে বিস্ময় প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুলে আলম। আদালত এ মামলায় কৌঁসুলিদের অবেহেলার কথা উল্লেখ করলে অ্যাটর্নি জেনারেল তাতে সায় দেন এবং বলেন, ‘এই মামলায় দক্ষ কৌঁসুলিদের সম্পৃক্ত করলে ১২ নম্বর অভিযোগেও মীর কাসেমের ফাঁসির আদেশ হতো।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে ১১ ও ১২ এ দুটি অভিযোগে মীর কাসেমের ফাঁসির আদেশ হলেও আপিলের রায়ে শুধু ১১ নম্বর অভিযোগে ফাঁসি বহাল রয়েছে। এর আগেও মামলার শুনানি চলাকালে প্রধান বিচারপতি এ মামলার প্রসিকিউশনের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন।    

এরই মধ্যে মীর কাসেমের আইনজীবরা রিভিউ আবেদনের শুনানি শেষ করেছেন। রাষ্ট্রপক্ষের শুনানি শুরু হয়েছে। এখন আদালতে চা বিরতি চলছে। বিরতির পর আবারও শুরু হওয়ার কথা।

আরও পড়ুন: মীর কাসেমের রিভিউ শুনানি শুরু

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা
সিট-ব্যাক স্ক্রিনে ফিরছে আমেরিকান এয়ারলাইনস, বদলাচ্ছে যাত্রীসেবা
সিট-ব্যাক স্ক্রিনে ফিরছে আমেরিকান এয়ারলাইনস, বদলাচ্ছে যাত্রীসেবা
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
ইরানে আবারও হিজাব বিতর্ক: সরকারের কঠোর অবস্থানের মুখেও অনড় নারীরা
সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ
সাংবাদিক দম্পতি শাকিল-রূপার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল