তিন জঙ্গিরই মাথায় গুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৩:২৬আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৪:৫৫

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত তামিমসহ তিন জঙ্গি নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিন জঙ্গিরই মাথায় গুলির আঘাত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহেল মাহমুদ।

রবিবার বেলা ১১টায় ওই তিন জঙ্গির ময়নাতদন্ত শুরু হয়। বেলা ১টার দিকে ময়নাতদন্ত শেষে তদন্ত দলের প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান। তদন্তদলের অন্য সদস্যরা হলেন- ঢামেকের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস এবং কবীর চৌধুরী।

সোহেল মাহমুদ সাংবাদিদের বলেন, ‘দুই জনের শরীরে স্প্লিনটার ও গুলির চিহ্ন ছিল। গুলির কারণেই তাদের মৃত্যু হয়ে। মাথার সামনে দিয়ে গুলি প্রবেশ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে। তবে তামিমের শরীরে শুধু গুলির চিহ্ন পাওয়া গেছে।’
তিনি আরও জানান,  ‘জঙ্গিদের শরীর থেকে উরুর মাংস, চুল এবং রক্তের নমুনা মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, জঙ্গিদের অবস্থানের সংবাদ পেয়ে শনিবার ভোরে পাইকপাড়ার কবরস্থান এলাকার নরুউদ্দিন দেওয়ানের তিনতলা বাড়ি ঘিরে ফেলে অভিযান শুরু করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস‌্যরা। পরে র‌্যাবসহ অন‌্য বাহিনীগুলোও অভিযানে যোগ দেয়। এক ঘণ্টার অভিযান শেষে ওই আস্তানায় পুলিশের গুলিতে নব‌্য জেএমবির প্রধান ও গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হন।

/এআইবি/জেএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান