রূপনগর জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, পিস্তল, গুলির খোসা, ছুরি জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৪

রূপনগরে ক্রাইম সিনের সদস্যরা রাজধানী মিরপুরের রূপনগরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত নব্য জেএমবির সামরিক প্রশিক্ষকের আস্তানা থেকে জিহাদি বই, একটি পিস্তল ও গুলির খোসা জব্দ করেছে পুলিশের ক্রাইম সিনের সদস্যরা।
নিহত জঙ্গির নাম মুরাদ ওরফে জাহাঙ্গীর ওরফে ওমর। নিহত জঙ্গি মুরাদের হাত থেকে একটি ছুরিও জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ক্রাইম সিনের এক কর্মকর্তা।  ্ওই কর্মকর্তা জানান, নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদের জঙ্গি আস্তানা থেকে জিহাদি বই, একটি পিস্তল ও গুলির খোসা জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযান পরবর্তীতে আস্তানার সামনে নিহত মুরাদের হাতে ধরা একটি ছুরিও জব্দ করা হয়।

দিনগত রাত পৌনে দুইটায় ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন। এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় মুরাদের জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর পাঁচতলা বাড়ির পাঁচতলাতে ভাড়া থাকতো নব্য জেএমবির সামরিক প্রশিক্ষক মুরাদ। জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করার সময় জঙ্গি মুরাদ পুলিশকে লক্ষ করে গুলি করতে করতে পালাতে থাকে। এ সময় সে পুলিশের চার সদস্যকে ছুরিকাঘাতে আহত করে। পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। আহত পুলিশ সদস্যদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিকশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মুরাদ নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড।’
/এআরআর/এবি/

আরও পড়ুন

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী