কারাগারে ঢুকেছেন আইজি প্রিজন্স

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৭

কাশিমপুর কারাগারের সামন ভাগ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত মীর কাসেম আলীর পরিবারের স্বজনরা কাশিমপুর কারাগার থেকে বের হতে না হতেই কারাভ্যন্তরে প্রবেশ করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। শনিবার সন্ধ্যা সাতটায় কারাগারে প্রবেশ করেন তিনি।

তবে সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি।

আইজি প্রিজন্সের কাশিমপুর কারাগারে উপস্থিতি মীর কাসেমের আজ রাতেই ফাঁসির বিষয়টিকে জোরালো করে তুলেছে।এদিকে, মীর কাসেমের ফাঁসির নির্বাহী আদেশের কপি কারা কর্তৃপক্ষের পাশাপাশি সিভিল সার্জনের কাছেও পৌঁছেছে।তবে সরকারের কোনও দায়িত্বশীল সূত্র বা কারাসূত্র এখনও বিষয়টি নিশ্চিত করেনি।

ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলবদর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামের ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায়  তাকে২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আপিল বিভাগের রায়েও তার এ শাস্তি বহাল থাকে। এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার সুযোগ দেওয়া হলেও গত ২ সেপ্টেম্বর শুক্রবার তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন না এটা স্পষ্ট হয়ে যায়। এরপরই তার ফাঁসি কার্যকর করতে উদ্যোগ নেওয়া শুরু করে কারা কর্তৃপক্ষ।    

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী