ঈদের ছুটি টানা ৬ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৯

 ঈদের ছুটি

ঈদুল আজহার পূর্ব নির্ধারিত তিন দিনের ছুটি সঙ্গে আগামী ১১ সেপ্টেম্বর রবিবারও সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার এক নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে টানা ৬ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

তবে শর্তানুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার তাদের অফিস করতে হবে।

এর আগে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামী ১১ সেপ্টেম্বর শনিবার ও ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণার জন্য মন্ত্রিসভায় প্রস্তাব রাখা হয়। প্রধানমন্ত্রী তখন বিষয়টি দেখবেন বলে জানান। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

শফিউল আলম বলেন, ‘বৈঠকে ১১ ও ১৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব দেওয়া হয়। এ দুই দিনের পরিবর্তে আগামী ১৭ ও ২৪ শনিবার সরকারি অফিস খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়। তবে বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। তিনি তার ক্ষমতাবলে পরে এ সংক্রান্ত নির্বাহী আদেশ দেবেন।’

এর পরেই সোমবার দুপুরে ১১ সেপ্টেম্বর শনিবার ছুটির ঘোষণা আসে। এই ঘোষণার পরে দেখা যাচ্ছে ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকেই কার্যত ছুটিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ফলে শুক্র ও শনিবারের সাধারণ ছুটির সঙ্গে ১১ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চারদিনের সরকারি ও ঈদের ছুটি মিলিয়ে মোট ৬ দিনের ছুটি পাচ্ছেন তারা।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক