সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৩৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৬, ০৩:৪২
image

এডিস প্রজাতির মশার কামড়ে জিকা ভাইরাস ছড়িয়ে থাকে সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, আরও নয়জন বাংলাদেশি নাগরিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে, আক্রান্ত বাংলাদেশি রোগিদের অবস্থা উন্নতির দিকে। আক্রান্তদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে সেরে উঠেছেন এবং কয়েকজন সেরে উঠছেন।
বাংলাদেশ মিশন সিঙ্গাপুরে অবস্থান করা বাংলাদেশিদের জিকা ভাইরাসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
বাংলাদেশি কমিউনিটিকে সতর্ক করে দেওয়া বাংলাদেশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে এবং সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশিদের এ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ সংক্রান্ত বিষয়ে যে কোনও সহযোগিতা বা পরামর্শের জন্য দূতাবাসের শ্রম শাখায় বা ৬২৫৫০০৭৫ (এক্সটেনশন-২৭৯, ২৮১) নম্বরে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’

এর আগে সিঙ্গাপুরে কর্মরত ১০ বাংলাদেশি জিকায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছিল। এবার আরও নয় বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। সম্প্রতি দেশটিতে অবস্থান করা বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকরা জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

/এসএসজেড/এসএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের