রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালামসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক এমদাদুল হক এই অভিযোগপত্র দাখিল করেন।
তারেক রহমান ও আব্দুস সালাম ছাড়া বাকি দু’জন হলেন, একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার। এদের মধ্যে আব্দুস সালাম কারাগারে আছেন। বাকি তিনজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।
ক্রিমিনাল ইন্টলিজেন্স এন্ড প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান, আগামী ২৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হবে।
২০১৫ সালের জানুয়ারি তারেক রহমানের একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। এ ঘটনায় তেজগাঁও থানার এসআই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
/এসআইটি/এআরএল/
আরও পড়ুন:








