মালিকের গাফিলতি ছিল, আমরা মামলা করবো: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৫০

ট্যাম্পাকোর ধসে পড়া ভবন পরিদর্শন করেন আইজিপি শহীদুল হক

টঙ্গীর বিসিক শিল্পনগরীতে অবস্থিত টাম্পাকো ফয়লস প্যাকেজিং লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ২২ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কারখানার মালিকের গাফিলতি ছিল বলে দাবি করেছে পুলিশ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক শনিবার দুপুরে কারখানাটি পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কারখানা মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা করবে বলেও জানিয়েছেন তিনি।  
দুপুর সোয়া দুইটার দিকে তিনি ঘটনাস্থলে এসে ধসে পড়া ভবনটির ভয়াবহতা পরিদর্শন করেন। এরপর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে মালিকপক্ষের গাফিলতি ছিল। এটি শিল্পনগরী এলাকা হওয়ায় কনসার্ন অথরিটি থাকার পরেও কেন এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখবো আমরা। আমরা এই ঘটনায় মামলা করবো ‘
তিনি আরও জানান,‘এখন পর্যন্ত নিহতের ঘটনায় ২১ জন নিহতের তথ্য পেয়েছি আমরা।’ অবশ্য তিনি যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন সেসময়ই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিকের মৃত্যু ঘটে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ জনে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম