লন্ডনে প্রধানমন্ত্রীর যাত্রা বিরতি

বিএনপির বিক্ষোভ, আওয়ামী লীগের অভ্যর্থনা

তানভীর আহমেদ, লন্ডন
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১২:১৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২১

লন্ডনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় বুধবার বিকেল ৫ টার দিকে বাকিংহামশায়ার স্টক পার্ক কাউন্টি হোটেলের বাইরে তারা এই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আগেই এই কর্মসূচি ঘোষণা করেছিল যুক্তরাজ্য বিএনপি। দুপুর ১২টা থেকে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জমায়েত হতে থাকেন দলের নেতা কর্মীরা। তবে প্রধানমন্ত্রী ঠিক কোন হোটেলে উঠছেন বিষয়টি সম্পর্কে তারা নিশ্চিত ছিলেন না। সেন্ট্রাল লন্ডনে পার্ক লেইন হোটেল ও বিমান বন্দর সংলগ্ন সোফিটেল হোটেলকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ সমাবেশের পরিকল্পনা ভেস্তে যায়, যখন প্রধানমন্ত্রী লন্ডনের অদূরে বাকিংহাম শায়ারের স্টকপার্ক কাউন্টি হোটেলে ওঠেন।
লন্ডনে বিএনপির বিক্ষোভ তাৎক্ষণিকভাবে খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা বাস ভাড়া করে বাকিংহাম শায়ারে অবস্থিত স্টক পার্ক হোটেলের বাইরে গিয়ে জড়ো হতে থাকেন। সেখানেই তারা তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তাদের এই প্রতিবাদের কারণ জানতে চাইলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা এই সরকারের আমলে অত্যাচার, নির্যাতন ও গুমের স্বীকার হয়েছেন তাদের পরিবারের সদস্যরাই আজকে এখানে এসেছেন। তারাই প্রতিবাদ ও বিক্ষোভ করছেন।’

এদিকে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রীর হোটেলের বাইরে আগে থেকেই অবস্থান নিয়ে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুব লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে জানিয়েছেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনারের প্রেস মিনিস্টার নাদীম কাদির।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীরা একাধিকবার প্রধানমন্ত্রীর হোটেল পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপিত সুলতান মাহমুদ শরীফ বলেন, 'প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য পার্কলেইনে অবস্থিত হিলটন হোটেল ও বিমানবন্দর সংলগ্ন সোফিটেল হোটেল কর্তৃপক্ষ পর্যাপ্ত স্থান বরাদ্দ দিতে না পারায় বাকিংহাম শায়ারে স্টক পার্ক কাউন্টি হোটেল পছন্দ করা হয়েছে। 

আজ  বৃহস্পতিবার লন্ডন সময় দুপুর ২ টা ৫ মিনিটে এয়ার কানাডার একটি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী কানাডার মন্ট্রিলের উদ্দেশে লন্ডন ছেড়ে যাবেন।

এপিএচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান