জঙ্গি হামলার মাস্টার মাইন্ডদের আইনের আওতায় আনার সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২১

জাতীয় সংসদ ভবন সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ডদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি সুবিদ আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মো. ইলিয়াস আলী মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী, হোসনে আরা বেগম অংশ নেন।

বৈঠকে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর কার্যক্রম আরও যুগোপযোগী, গতিশীল, কার্যকরী ও আধুনিকায়নের লক্ষ্যে ফলপ্রসূ গোয়েন্দা প্রশিক্ষণ দেওয়া এবং  সন্দেহজনক অনলাইন আর্থিক লেনদেন মনিটরিংয়ের সুপারিশ করা হয়। এছাড়া মিটি দেশের ভেতরে ও ক্রসবর্ডার সিকিউরিটি জোরদার করে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে দেশের নিরাপত্তা সংস্থাগুলোকে আরও বেশি  তৎপর হওয়ার সুপারিশ করে।

বৈঠকে  সেনা, বিমান ও নৌবাহিনী প্রধানগণ, স্বরাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে কমিরি সভাপতি সুবিদ আলী ভুইয়া বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসী হামলার মাস্টার মাইন্ডদের আমরা আইনের আওয়তায় আনার সুপারিশ করেছি। এছাড়া ডিজিএফআই তাদের জনবল ও মাঠপর্যায়ে নিজস্ব অফিস সংকটের কথা জানিয়েছে। আমরা বিষয় দু’টি নিয়ে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সংসদীয় কমিটির জাতিসংঘের কুয়েত ও লেবানন সফরের বিষয়ে আলোচনা হয়েছে।’ 

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম