কানাডা নূর চৌধুরীর অভিবাসন নবায়ন করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩২

বঙ্গবন্ধুর ঘাতক নূর চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের অন্যতম নূর চৌধুরীর অভিবাসন চুক্তি কানাডা সরকার নবায়ন করেনি, যা আমাদের জন্য শুভ সংবাদ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে।’

উল্লেখ্য, কানাডা মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে। সে দেশের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত কোনও ব্যক্তি কানাডায় অভিবাসী হলে ও জীবনাশঙ্কার কথা জানিয়ে আবেদন করলে সেই ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানো হয় না।

সাবেক সেনা কর্মকর্তা নূর চৌধুরী বঙ্গবন্ধুর ১২ খুনির একজন। ১৯৭৫ সালের নভেম্বরে তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ১৯৭৬ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মীকরণ করা হয়। নূরের প্রথম পোস্টিং ছিল ব্রাজিলের ব্রাসিলিয়ায়। পরবর্তীতে তাকে আলজেরিয়া ও হংকং এ বদলি করা হয়। তার শেষ পোস্টিং ছিল হংকং এ এবং সেখানে মিনিস্টার হিসেবে ১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত তিনি কর্মরত ছিলেন।

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান