শাহজালালে ৯টি আগ্নেয়াস্ত্রসহ দুই জার্মান পাসপোর্টধারী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৩১

শাহজালালে জব্দকৃত পিস্তলগুলো

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি আগ্নেয়াস্ত্রসহ জার্মান পাসপোর্টধারী দু’ব্যক্তিকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবির।

আটককৃতরা হচ্ছেন  আসাদ ও মনির। তারা দুজনেই জার্মান পাসপোর্টধারী এবং বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক। 

আহসানুল কবির জানান, এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা ঢাকা আসেন। বিমানবন্দরে লাগেজ পরীক্ষার সময় তারা এগুলোকে খেলনা পিস্তল বলে দাবি করেন। পরে র‌্যাবের কর্মকর্তাদের সহযোগিতায় নিশ্চিত হওয়া যায় এগুলো খেলানা পিস্তল নয়। 

তিনি জানান, যাচাই বাছাইয়ের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

/সিএ/টিএন/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি