প্রধানমন্ত্রীকে রবীন্দ্রসংগীতে বরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ২১:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (পুরনো ছবি) কানাডা ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবনে ফুল দিয়ে ও রবীন্দ্র সংগীত গেয়ে অভ্যর্থনা জানিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

১৭ দিনের সফর শেষে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে পথে-পথে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করতে করতে ৭টা ৩৩ মিনিটে গণভবনে পৌঁছান তিনি। গণভবনের (মূলভবন) ফটকে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে রবীন্দ্র সংগীত ‘আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ফিরি’ গানের কয়েকটি পঙক্তি গেয়ে শোনান। সেখানে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, নৃত্যুশিল্পী শামীম আরা নিপা, শিবলি মাহমুদ, নাট্যশিল্পী রামেন্দ্র মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাইদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় সদস্য মির্জা আজম প্রমুখ। সেখানে অভ্যার্থনার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি গণভবনের দোতলায় চলে যান।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর কানাডা ও যুক্তরাষ্ট্রে গ্লোবাল ফান্ড সম্মেলন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যান। সেখানে ২০ সেপ্টেম্বর জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগ দেন তিনি।

অধিবেশন শেষে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য তিনি দেশে ফেরা সময়সূচিতে পরিবর্তন আনেন।

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনাসহ বহুমাত্রিক অবদানের জন্য জাতিসংঘ পদক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ’ পদকে সম্মানিত করা হয়।

/পিএইচসি/এআরএল/

আরও পড়ুন: 

রুবেল রংপুরে, রাজ্জাক চট্টগ্রামে, রনি বরিশালে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
বাংলাদেশে বেড়াতে এসে নিজ দেশে ফেরার সময় ভারতীয় নাগরিকের মৃত্যু
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
যখন হিমালয় কাঁদে, ভাটির বদ্বীপের বুকে বাজে আশঙ্কার ঘণ্টা 
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
পপির ‘বিতর্কিত মন্তব্যে’ ওমর সানীর আপত্তি, জানালেন ভিন্ন কথা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী