নার্গিসের অবস্থা অপরিবর্তিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১৩:০৩আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ০১:২০

 

খাদিজা আক্তার নার্গিস ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তার পরিবারের সদস্যরা। এদিকে সংশ্লিষ্ট চিকিৎসকরা বলেছেন, শনিবার দুপুর নাগাদ তার শারীরিক অবস্থা বিস্তারিত জানানো হবে। 
খাদিজার মামা মো. আবদুল বাসেদ বলেন, ‘খাদিজার অপারেশনকারী চিকিৎসক নিউরো সার্জন ডা.এ এম রেজাউস সাত্তার তাদেরকে জানিয়েছেন, খাদিজাকে পর্যবেক্ষণের জন্য আরও সময় দরকার।’
স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কন্সালট্যান্ট ডা. মির্জা নাজিমুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি একটি মেডিক্যাল প্রসিডিউর। শনিবার দুপুর ১২টায় খাদিজার শারীরিক অবস্থার বিস্তারিত জানানো হবে।’
এদিকে খাদিজার ভাই শাহীন বাংলা ট্রিবিউনকে বলেন,‘ চিকিৎসকরা তাকে জানিয়েছেন, খাদিজার শারীরিক অবস্থা অপরিবর্তিত। উন্নতি বা অবনতি ঘটেনি। তার ডান পা নড়াচড়া করেছে।’
উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।
/সিএ/জেএ/এআর/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি