মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ২৯ হাজার ১৮৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ১৭:৩২আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৯:৫৩

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল

মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার মোট পাস করেছেন ২৯ হাজার ১৮৩ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন ) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান জানান, ‘এবার সর্বোচ্চপ্রাপ্ত নম্বর হলো ৮৫.০৫। মেডিক্যাল কলেজে ভর্তিপরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। ভর্তি কার্যক্রম শুরু হবে ২০ অক্টোবর থেকে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।’
ত্রিশটি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৩ হাজার ২১২ জন। আর বেসরকারি ৬৪টি মেডিক্যাল কলেজে ৬ হাজার ২০৫ জন ভর্তির সুযোগ পাবেন।
ভর্তিপরীক্ষার ফল স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে জানা যাবে।
এছাড়াও , নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে।
উল্লেখ্য, শুক্রবার (৭ অক্টোবর) মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৯০ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। দেশে ৬৪টি সরকারি-বেসরকারি এবং আর্মস ফোর্সেস মেডিক্যাল কলেজের সংখ্যা ৬টি। এসব মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ৯ হাজার ৬৭৯টি। এবার সরকারি মেডিক্যাল কলেজগুলোর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৮ জন।
/জেএ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম