জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারীরা শনাক্ত: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১২:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১২:৩০

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট  (জেডিসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কোচিং সেন্টার, শিক্ষক ও কর্মচারীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বুধবার সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৬ এর নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনও প্রকার গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। কোনোভাবেই এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও সরকারের নিয়ন্ত্রণে আছে।’
এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশ এবং অভিভাবক ও শিক্ষকদের ছাত্রদের অনুপ্রেরণা দেওয়ার আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস ও ফেলের বিষয়টি বিভ্রান্তিকর। এটি একটি বাছাই পরীক্ষা। এখানে কেউ টিকবে, কেউ টিকবে না। কাজেই বাছাই পরীক্ষায় পাস ও ফেলের কোনও বিষয় নেই। এসব পরীক্ষায় পাস ফেলের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হলে ছাত্র-ছাত্রীরা নিরুৎসাহিত ও হতাশ হয়। দোহাই আপনাদের, কোমলমতি শিক্ষার্থীদের হতাশ করবেন না।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সব বোর্ড ও কর্তৃপক্ষকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

/এসআই/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: 

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের