নার্গিসকে আইসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের

চৌধুরী আকবর হোসেন
২৬ অক্টোবর ২০১৬, ১৯:৫৫আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১০:১৬

খাদিজা আক্তার নার্গিস শারীরিক অবস্থার উন্নতি ঘটনায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে খাদিজা আক্তার নার্গিসকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার এ সিদ্ধান্তের কথা বাংলা ট্রিবিউনকে জানান স্কয়ার হাসপাতালের চিকিৎসক এ এম রেজাউস সাত্তার।
হাসপাতালের চিকিৎসক ও নার্গিসের পরিবার জানায়, শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তিনদিন ধরে গোঙানির মতো শব্দসহ নিচু স্বরে ধীরে ধীরে কথা বলতে পারছেন নার্গিস।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক এ এম রেজাউস সাত্তার বলেন, কেবিন খালি হলেই তাকে নেওয়া হবে। পরিবারের সঙ্গ পেলে শারীরিক ও মানসিক উন্নতি দ্রুত ঘটবে। নার্গিস এখন কথা বলছে, পরিবারের সদস্যদের চিনতে পারছে। তবে মাঝে মাঝে চিনতে না পেরে আবার অসংলগ্ন কথা বলছে।
মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় এ অবস্থা তৈরি হলেও ধীরে ধীরে তা সেরে যাবে বলে মনে করছেন এই চিকিৎসক।
এদিকে নার্গিসের বাম পাশ এখনও অবশ রয়েছে বলেও তিনি জানান। তিনি মনে করেন, অবস্থার পরিবর্তন লক্ষ করতে আরও দুই মাস অপেক্ষা করতে হবে।
নার্গিসের বাবা মাশুক মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার আমাকে বাবা বলে ডেকেছে। দুই দিন ধরে গোঙানির মতো আওয়াজ করছিল। সবসময় আমাদের চিনতে পারছে না।

প্রসঙ্গত, ৩ অক্টোবর সিলেট এমসি কলেজের পুকুর পাড়ে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে নৃশংসভাবে উপর্যুপরি আঘাত করে বদরুল আলম নামে ছাত্রলীগের এক নেতা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র এই বদরুল। হাতে নাতে আটক বর্বর হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা করে জনতা।

চাপাতির আঘাতে আহত  খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই নার্গিসের অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ গত সোমবার তার ‘মাসল চেইন’ কেটে যাওয়া ডান হাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।

আহত খাদিজা বেগম নার্গিস ৪ অক্টোবর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

/সিএ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী