পরিবারের অভিযোগ ধর্ষণ, ওসিসি বলছে নিপীড়নের আলামত আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৬, ১৬:৩২আপডেট : ৩০ অক্টোবর ২০১৬, ১৮:০১

ধর্ষণ রাজধানীর ভাটারায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের  অভিযোগ পরিবারের পক্ষ থেকে করা হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার বলছে, পরীক্ষা না করে ধর্ষণ চিহ্নিত করা যাবে না। তবে মেয়েটির শরীরে মারধর ও নিপীড়নের আলামত আছে।
মেয়েটির বাবা শনিবার রাতে মৌখিক অভিযোগে বলেন, শনিবার সকালে তার মেয়েকে স্থানীয় শাহীন (২৫) ও নাজমুল ডেকে নিয়ে পাশের সমির উদ্দিন মার্কেটের ২য় তলায় নিয়ে যায়। এদের সহযোগিতায় ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ খন্দকারের ছোট ভাই রাশিদুল (৩০) তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার জন্য হুমকি দেয়। সন্ধ্যার সময় মেয়েটি  বাসায় এসে ঘটনা খুলে বলে। পরে তাকে রাত একটার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
রবিবার সকালে ওসিসির সমন্বয়ক ড. বিলকিস বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি নিজে ভুক্তভোগী শিশুর সঙ্গে কথা বলেছেন। তার বয়স ১৪ বছরের কাছাকাছি। মেয়েটি স্কুলে পড়ে বললেও কোন শ্রেণিতে এবং তার ফাইনাল পরীক্ষা কবে, এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি। ভিকটিমের শরীরে মারধরের চিহ্ন আছে। তার পরিবারের অভিযোগ সংশ্লিষ্টরা এলাকায় বেশ প্রভাবশালী। মেয়েটির শারীরিক ক্ষত বেশ গুরুতর।
এদিকে ওসিসির সামনে অপেক্ষমান মেয়েটির ভাই জসিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযুক্তের পক্ষ থেকে বারবার সমঝোতার প্রস্তাব দেওয়া হচ্ছে এবং মামলা না করতে বলা হচ্ছে।’ দুপুর সাড়ে বারোটায় তিনি বলেন, ‘এলাকায় ওদের অনেক প্রভাব।’ আমরা এখনও মামলা করতে পারিনি।’
ওসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়নি। তবে আজই (রবিবার) পারিবারিক উদ্যোগে ওসিসির তত্ত্বাবধানে মামলা করা হবে।
/ইউআই /আরজে/ এপিএইচ/

আরও পড়ুন: রাজধানীতে এবার পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি