পার্বতীপুরের সেই শিশুটির অবস্থার উন্নতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১৮:০৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৮:৩৮

শিশু ধর্ষণ

দিনাজপুরের পার্বতীপুরে ধর্ষণের শিকার হওয়া ৫ বছর বয়সী সেই কন্যাশিশুটির অবস্থার আরও উন্নতি হয়েছে। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন। 

ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ড. বিলকিস বেগম বলেন, ‘ইতোমধ্যে শিশুটির বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আমাদের হাতে এসেছে।  আগামীকাল পূর্ণাঙ্গ বোর্ড বসবে। পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে বোর্ডে সেই সিদ্ধান্ত হবে।’

গত ১৮ অক্টোবর পার্বতীপুরে এই পাঁচ বছরের শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খুঁজেও ওইদিন তার সন্ধান পায়নি। পরদিন ভোরে শিশুটিকে তার নিজ বাড়ির কাছে ফসলের ক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির  চারদিন পর ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়।গত বুধবার সকালে তাকে অপারেশন করার কথা থাকলেও ক্ষতস্থানে সংক্রমণ থাকায় অপারেশনের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

এ ঘটনায় গত ২০ অক্টোবর নির্যাতিতা শিশুর বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় ধর্ষক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ।অপর আসামি আফজাল এখনও পলাতক।

/এআইবি/এমডিপি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম