হাসনাত করিমের বাবা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ২৩:৪২আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ২৩:৫৭

হাসনাত করিমের বাবা রেজাউল করিম (মাঝে)

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় জিম্মি অবস্থায় উদ্ধার হওয়া হাসনাত করিমের বাবা রেজাউল করিম মারা গেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাক হওয়ার পর গত কয়েকদিন ধরে তিনি অ্যাপোলে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসনাত করিমের স্ত্রী শারমীনা করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 উল্লেখ্য, জিম্মি অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসনাত করিমকে গুলশান হামলা মামলায় প্রথমে ৫৪ ধারায় ও পরে মূল মামলায় গ্রেফতার দেখানো হয়। হাসনাত বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। স্ত্রী শারমীনা করিম ও দুই সন্তানকে নিয়ে তিনি ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে মেয়ের জন্মদিন পালন করতে গিয়েছিলেন বলে দাবি করে আসছিলেন। হাসনাতকে আটকের পর থেকেই তার বাবা রেজাউল করিমও আলোচনায় আসেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি নিজের ছেলে এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে দাবি করে আসছিলেন।

/এনএল/ টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি