শর্ত মানলে তরঙ্গ ফেরত পাবে সিটিসেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৬, ১২:২৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৬, ১২:৫৪

সিটিসেলের লোগো শর্ত মানলে  সিটিসেলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৯ নভেম্বরের মধ্যে পাওনা একশ কোটি টাকা পরিশোধ করার শর্তে তরঙ্গ ফেরত পেতে পারে সিটিসেল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার তরঙ্গ বরাদ্দ খুলে দিতে সিটিসেলের করা আপিলের শুনানি শেষে আজ  ৩ নভেম্বর আদেশের দিন ধার্য করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসি’র পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সিটিসেলের আইনজীবী মোস্তাফিজুর রহমান শুনানিতে বলেন, ‘আপিল বিভাগের আগের রায়ে বলা হয়েছিল, দাবিকৃত টাকার যে অংশ আমরা স্বীকার করি, তার দুই তৃতীয়াংশ সিটিসেলকে জমা দিতে হবে। আমরা সেই আদেশ মোতাবেক দুই-তৃতীয়াংশ টাকা দেই।এ টাকা দেওয়ার পরও তরঙ্গ স্থগিত ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।’
পাওনা টাকা না দেওয়ায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।
বিটিআরসির এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল। এ আবেদনের পর ২৫ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল শুনানির জন্য আবেদন করা হলেও তা হয়নি। মঙ্গলবার এবিষয়ে দুপক্ষের শুনানি গ্রহণ করেন আপিল বিভাগ।

/ইউআই  /এপিএইচ/

আরও পড়ুন: বিচারক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম